প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
আন্তজাতিক

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন ওসি খাইরুল আলম

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Sep 22, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:30 PM
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন ওসি খাইরুল আলম
 মোস্তাক আহমেদ বাপ্পি
বিশেষ প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলম। সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সদর মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিশেষ শাখা, ডিএসবিতে কর্মরত পুলিশ পরিদর্শক মো. খাইরুল আলমকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সদর মডেল থানার বর্তমান ওসি মো. শহিদুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের লাইনওআর শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ